শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

স্বৈরাচারের পতনের পর দেশে আবারো গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরে এসেছে ----নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক 

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেছেন, গণমাধ্যম হচ্ছে জাতির দর্পণ আর সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। বিগত ১৬ বছর যাবৎ স্বৈরাচারি খুনি হাসিনা সরকার দেশে বিরোধী দল দমনে নির্বিচারে গণ গ্রেফতার, হামলা, মামলা, গুম, খুন চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অবশেষে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে ছাত্র জনতাকে প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

  মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনলাইন আপডেট

আর্কাইভ